সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

যাত্রীদের ওপর হামলার ঘটনায় সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
যাত্রীদের ওপর হামলার ঘটনায় সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল
বরিশাল নদী বন্দরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে সহযোগিতা চাওয়া যাত্রীদের ওপর হামলা ও ঘটনার ভিডিও চিত্র ধারণ করতে গেলে টেলিভিশনের দুই ক্যামেরাপারসনকে মারধরে সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) রাতে বরিশাল থেকে ঢাকায় যাত্রীবহন করতে পারবে না লঞ্চটি। পাশাপাশি এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। লঞ্চের ম্যানেজার মো. মিজানুর রহমান ছাড়াও লিখিত অভিযোগে আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল নদীবন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, যাত্রী ও সংবাদকর্মীদের মারধরের ঘটনায় সুরভী-৯ লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। এরপর তাদের নির্দেশে সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, নদীবন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে রেকর্ড করা হয়েছে। তদন্ত করে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সুরভী লঞ্চ কোম্পানির পরিচালক রেজিন উল কবির বলেন, ‘যাত্রী ও সংবাদকর্মীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সুরভী-৯ লঞ্চের ব্যবস্থাপক মিজানুর রহমানকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় লঞ্চের অন্য কোনো স্টাফ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে শনিবার রাত ৯টার দিকে ছয় শতাধিক যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয় সুরভী-৯ লঞ্চটি। লঞ্চটি মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় পৌঁছালে ইঞ্জিনের বাষ্প নির্গমনের সাইলেন্সর পাইপ থেকে ধোঁয়া বের হতে থাকে। কয়েকজন যাত্রী এর ভিডিও চিত্র ধারণ করে ফেসবুকে দেন। কেউ একজন ৯৯৯ নম্বরে কল করে সহযোগিতা চান।

কোস্টগার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লঞ্চটি চাঁদপুরের মতলবপুর উপজেলার মোহনপুর স্টেশনে ভেড়ান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ভোর ৫টার দিকে লঞ্চটি ফের যাত্রা শুরু করে। সকাল ১০টার দিকে বরিশাল নদীবন্দরে পৌঁছে লঞ্চ সুরভী-৯। এরপর ধোঁয়া বের হওয়ার ঘটনাটি যেসব যাত্রীরা মোবাইলে ধারণ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এবং ৯৯৯ নম্বরে কল করে সহযোগিতা চেয়েছিলেন তাদের খুঁজে মারধর শুরু করেন লঞ্চের স্টাফরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যাত্রীদের ওপর হামলার ঘটনায় সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল

আপডেট সময় : ০৪:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২