সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

করোনা: ভারতে সাত মাস পর দৈনিক সংক্রমণ লাখ ছাড়াল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১ লাখ ১৭ হাজার ১০০ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে সাত মাস পর ভারতে এক দিনে এক লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে গত বছরের ৬ জুন ভারতে একদিনে ১ লাখ ১৪ হাজার ৪৬০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল।

শুক্রবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু হয়েছে ৩০২ জনের।

ফলো করুন-
এর আগের ২৪ ঘণ্টায় ভারতে ৯০ হাজার ৯২৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। এই হিসেবে শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী বেড়েছে ২৮ শতাংশ।

এদিকে ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণও দ্রুতগতিতে বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩৭৭ জনের দেহে ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত নভেম্বরে ভারতে ওমিক্রন প্রথম শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত দেশটিতে করোনার এই ধরনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভারতের ২৭টি প্রদেশে করোনার ওমিক্রন ধরনটি ছড়িয়ে পড়েছে। তবে মহারাষ্ট্র ও দিল্লিতেই ওমিক্রনের সংক্রমণ বেশি। এ পর্যন্ত দেশটিতে ওমিক্রনে মোট সংক্রমিত ৩ হাজার ৭ জনের মধ্যে ৮৭৬০ জনই মহারাষ্ট্রের বাসিন্দা। আর দিল্লিতে সংক্রমিত ৪৬৫ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা: ভারতে সাত মাস পর দৈনিক সংক্রমণ লাখ ছাড়াল

আপডেট সময় : ০৬:১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২