সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

মুরাদের বিরুদ্ধে থানায় জিডি স্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে ডা. মুরাদের স্ত্রী ডা. জাহানারা এহসান উল্লেখ করেন, ডা. মুরাদ হাসানের সহিত বিগত ১৯ বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। বিবাহিত জীবনে আমাদের সংসারে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। সাম্প্রতিক সময়ে আমার স্বামী মুরাদ কারণে অকারণে আমাকে এবং সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছেন এবং হত্যার হুমকিও দিচ্ছেন। অদ্য ৬ জানুয়ারি আনুমানিক দুপুর ২.৪৫ ঘটিকায়র দিকে পূর্বের ন্যায় আমাকে এবং আমার সন্তানদের গালিগালাজ করে এবং মারধর করার জন্য উদ্যত হলে আমি ৯৯৯ এ কল করি। এরপর ধানমন্ডি থানা পুলিশ উক্ত বাসার ঠিকানায় পৌছালে মুরাদ হোসেন বাসা থেকে বের হয়ে যায়। এমতাবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছি।

এর আগে বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান মুরাদ হাসানের স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে জাতীয় জরুরি সেবায় তিনি ফোন করে জানান, তাকে মারধর করা হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। মুরাদের স্ত্রীর অভিযোগ পেয়ে ৯৯৯ থেকে বিষয়টি জানানো হয় ধানমন্ডি থানা পুলিশকে। এরপরই পুলিশের একটি টিম বিকেল ৩ ঘটিকায় মুরাদের বাসায় যায়। বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া।

বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ১৫ নম্বর সড়কের বাসায় আজ বিকেল ৩ টায় পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে কি ঘটেছে তা এখনই বলতে পারছি না। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

প্রসঙ্গত, বিএনপি নেতা তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফোনালাপ ফাঁসের পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান। এরপর তাকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। বির্তকের মুখে দেশ ত্যাগ করলেও কানাডায় ঢুকতে না পেরে দেশে ফিরে আসেন তিনি। তারপর থেকেই আড়ালে রয়েছেন মুরাদ হাসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুরাদের বিরুদ্ধে থানায় জিডি স্ত্রীর

আপডেট সময় : ০৫:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২