সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, পুলিশ পরিদর্শকের স্ত্রী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

রংপুরে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পুলিশ পরিদর্শকের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবায় সন্ধ্যায় নগরের কলেজ রোডের বনানী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার রাতে একই চক্রের প্রধান শাহারুখ করিম (৩৪) ও তার স্ত্রী আসমানি আক্তারকে (২৪) গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার ওই নারীর নাম কানিজ ফাতিমা (৩৬)। তিনি রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক হাবিবুর রহমানের স্ত্রী।

রংপুর কোতোয়ালি থানার ওসি আবদুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৩ ডিসেম্বর , সাধারণ মানুষদের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় শাহারুখ-আসমানি দম্পতিকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে ওই দম্পতি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তাদের চক্রে জড়িত থাকা কানিজ ফাতিমার নাম উঠে আসে।

বিষয়টি নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে কানিজ ফাতিমাকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে কানিজ ফাতিমাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, পুলিশ পরিদর্শকের স্ত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২