সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ায়’ সোনাইমুড়ীর ওসিকে প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

তিন যুবককে অস্ত্রসহ আটক করে ‘মোটা অঙ্কের টাকার বিনিময়ে’ থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) তহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

একই সঙ্গে থানায় নতুন ওসি হিসেবে যোগ দিয়েছেন হারুন অর রশীদ।

মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়। নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি প্রত্যাহারের অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন ও পুলিশ সদর দপ্তরের নির্দেশে সোনাইমুড়ী থানার ওসি তহিদুল ইসলামকে প্রত্যাহার করে নোয়খালী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পুলিশ পরিদর্শক হারুন-অর-রশিদকে সোনাইমুড়ী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে; যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

ফলো করুন-
নির্বাচন কমিশনের উপ-সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচনকালীন প্রশাসনিক কারণে সোনাইমুড়ী থানার ওসিকে প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। তাকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে তার স্থলে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন সচিবালয়কে জানাতে বলেছেন।

নাম প্রকাশ না করার শর্তে সোনাইমুড়ী থানার এক কর্মকর্তা বলেন, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বজরা এলাকা থেকে একটি অস্ত্রসহ তিন যুবককে আটক করে থানার নিয়ে আসে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এএসআই) গাজী সোহেল রানাসহ পুলিশের একটি টহল দল। এরপর স্থানীয় একাধিক ব্যক্তি বিষয়টি নিয়ে ওসির সঙ্গে দেনদরবার করে ভোর পাঁচটার দিকে আটক যুবকদের থানা থেকে ছাড়িয়ে নেন।

এদিকে অস্ত্রসহ ধরে এনে থানায় কোনো জিডি না করে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অভিযোগ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ায়’ সোনাইমুড়ীর ওসিকে প্রত্যাহার

আপডেট সময় : ০৪:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২