বরিশাল কোতোয়ালী ও বন্দর থানায় নতুন যানবাহন হস্তান্তর
- আপডেট সময় : ০৩:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২ ৪৯ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল নগর পুলিশের সেবাকে আরো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিএমপি’র পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর নিজস্ব আন্তরিক প্রচেষ্ঠায় মহানগর পুলিশে একের পর এক যোগ করছেন নতুন মাত্রা।
এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০ টায় পুলিশ লাইন্স মাঠে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করীম ও বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের হাতে নতুন যানবাহন হস্তান্তর করেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার মোঃ নজরুল হোসেন, সাপ্লাই এন্ড লজিস্টিক’র উপ-পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, (ক্রাইম অপারেন্স এন্ড প্রসিকিউশন) এর উপ-পুলিশ কমিশনার মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উত্তর উপ-পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, দক্ষিণ উপ-পুলিশ কমিশনার মোঃ আশরাফ আলী ভূঞা বিপিএম-বার, ট্রাফিকের উপ-পুলিশ কমিশনার এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার খান মুহাম্মদ আবু নাসের, গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মোঃ মনজুর রহমান পিপিএম-বারসহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

























