সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

১০টা মার্ডার করা লাগলে করবেন, বাকিটা আমি দেখবো’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
‘১০টা মার্ডার করা লাগলে করবেন, বাকিটা আমি দেখবো’
`এটা আমার নির্দেশ, মার খেয়ে আসা যাবে না, মার দিয়ে আসতে হবে। তার জন্য যদি ১০টা মার্ডারও করা লাগে, সেটাই করে আসবেন। বাকিটা আমি দেখবো। জনসভায় ঘোষণা দিয়ে যাচ্ছি, যদি আমার একটা লোকের গায়ে এক ফোটা রক্ত ঝরে, আপনারা ১০ ফোটা রক্ত নিয়ে আসবেন। বাকিটা আমি দেখবো, ইনশাআল্লাহ।’

সম্প্রতি কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নে পাঁচ পুকুরিয়া গ্রামের এক উঠান বৈঠকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়ালের ছেলে মো. মিজানুর রহমান খানের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। এ নিয়ে উপজেলা জেলাজুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা।

এক মিনিটের ভিডিওতে মিজানুর আরও বলেন, ‘ছাড় দেওয়া যাবে না, এক চুল পরিমাণও ছাড় দেবো না। মিজান কী জিনিস এখনও জোয়াগ ইউনিয়নের অনেক লোক জানে না। যখন নমিনেশন নিয়ে আসছি তখন থেকেই জানা উচিত, মিজান কী জিনিস। রাজনীতি করিনাই, করতে পারি নাই, বাবার নির্দেশের কারণে। ৮৮ সাল থেকে রাজনীতি করেছি। বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাজনীতি করেছি। এলাকায় এসে রাজনীতি করতে পারিনাই। বাবা বলেছে আমি রাজনীতি করছি, তোমার রাজনীতি করার দরকার নেই। বাবা ৫৫ বছর অধ্যাপক আলী আশরাফ সাহেবের পাশের চেয়ারে বসে ছিলেন। তিনি সে সম্মানটুকু দিয়েছেন। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি।’

এ সময় ওই উঠান বৈঠকে তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও দলীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়ালও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, গত ১২ ডিসেম্বর আমি একটি উঠান বৈঠকে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছি। আমার ওই বক্তব্যের ভিডিওচিত্র ধারণ করে বিরোধী পক্ষ এডিট করে সামাজিকভাবে আমাদের হেয় করার জন্য ভাইরাল করেছে। এটি জানার পর ৩১ ডিসেম্বর চান্দিনা থানায় একটি সাধারণ ডায়রি করেছি। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং বিচার দাবি করছি।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, মিজানুর রহমানের বক্তব্য এডিট করে ভাইরাল করা হয়েছে মর্মে তিনি বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১০টা মার্ডার করা লাগলে করবেন, বাকিটা আমি দেখবো’

আপডেট সময় : ০৯:৪৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২