সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়ার আয়শা যেন আঁধার ঘরে চাঁদের আলো…

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার অদম্য মেধাবী আয়শা যেন আঁধার ঘরে চাঁদের আলো হয়েছে। এবছর এসএসসি পরীক্ষায় সে উপজেলার বাইশারী মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ভ্যান চালক কন্যা আয়শা ঠিকমতো তিন বেলা খেতে,ভালো পোশাক ও প্রাইভেট পড়তে না পারলেও সে তার অদম্য ইচ্ছা শক্তি ও নিরলস অধ্যবসায় দিয়ে এ কৃতিত্ব অর্জণ করেছে। আয়শা অর্থাভাবে নিজে প্রাইভেট পড়তে না পারলেও অন্যদের প্রাইভেট পড়িয়ে নিজের লেখাপড়া চালিয়েছে। এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জণ করেও আয়শার মনে এতটুকু স্বস্তি নেই তার ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জণ করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা । নিত্য দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করা আয়শা ভবিষ্যতে প্রকৌশলী হয়ে উন্নত-সমৃদ্ধ সোনারবাংলা বির্নিমানে ভূমিকা রাখতে চায়। উপজেলার বাইশারী গ্রামের ৫ কন্যার জনক ভ্যান চালক মো. মজিবর সরদার ও গৃহিনী সালেহা বেগম মেয়ের এ সাফল্যে উচ্চ¦সিত হলেও আয়শার উচ্চশিক্ষার ব্যয়ভার বহন নিয়ে তাদের চোখে ঘোর অমানিশার অন্ধকার। ছেলে না থাকায় মেয়েদেরকে সুশিক্ষিত করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে চায় তারা। এদিকে আয়শা তার এ সাফল্যে বাবা-মা ও বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি বিশেষ কৃতজ্ঞ জানিয়ে ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জনে মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ার আয়শা যেন আঁধার ঘরে চাঁদের আলো…

আপডেট সময় : ০৩:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১