সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

খেলা হবে’ স্লোগান ভাড়া নিয়েছে পশ্চিমবঙ্গ: শামীম ওসমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
‘খেলা হবে’ স্লোগান ভাড়া নিয়েছে পশ্চিমবঙ্গ: শামীম ওসমান
আমাদের সেই স্লোগান ভাড়া নিয়েছে পশ্চিমবঙ্গসহ সব জায়গায়। আমি নারায়ণগঞ্জের ছোট্ট একটা মানুষ এক সময় বলেছিলাম ‘খেলা হবে’। ওই খেলা আজকে হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে ডিক্রিরচর গুদারাঘাট এলাকায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘সত্য কথা বলতে হয়। যদিও প্রকৃতভাবে কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে বলা মুসকিল। এর মধ্যে কিছু কিছু লোক আছে যারা আমার মতো চতুর তারা শেষ পর্যন্ত যায়নি। তারা অর্ধেক অবস্থায় ফিরে চলে আসছে। তারা একটু বুদ্ধিমান।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের সাংবাদিকরা ভাবছেন আমি অন্য কিছু বলবো। কিন্তু আমি আজ অন্য কোনো কিছু বলবো না নৌকাবাইচ নিয়েই বলবো। এ প্রতিযোগিতা দেখার জন্য নদীর দুই পাড়ে প্রচুর মানুষ ছিল। তার মধ্যে অনেক যার যার ইউনিয়ন পর্যায় প্রতিযোগিতাদের উৎসাহ দেওয়ার জন্য। বড় বড় ট্রলার ভাড়া করে তারা আনন্দ করছে। তার মধ্যে আমার একটি টিম ছিল তাদের বলেছি তোমরা পিছনে থাক।’

শামীম ওসমান বলেন, ‘নৌকাবাইচ খেলা আমি জীবনে প্রথম দেখেছি। খেলাটি দেখে অনেক ভালো লেগেছে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আমাদের গ্রামীণ যেসব খেলা আছে নৌকাবাইচ, হাডুডু, কাবাডি, সাঁতার খেলা হবে। সব ধরনের খেলা হবে। আমরা সব ধরনের খেলায় জিতবো।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনাদের জন্য সামনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাবেন আর আসবেন। যিনি প্রথম হবেন তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাত ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) ফাতেমা তুল জান্নাত, টুর্নামেন্ট কমিটির সদস্য কোহিনুর আক্তার, রুবাইয়া খানম, আবুবকর সরকার, মো. মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খেলা হবে’ স্লোগান ভাড়া নিয়েছে পশ্চিমবঙ্গ: শামীম ওসমান

আপডেট সময় : ০৩:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১