সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সাংবাদিকদের কেন্দ্র ছাড়তে বলে আটকের হুমকি এসআইয়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চতুর্থ ধাপে অনুষ্ঠিত কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদিঘি ইউনিয়নের একটি ভোটকেন্দ্র থেকে সাংবাদিকদের বের হয়ে যেতে নির্দেশ দিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। এক পর্যায়ে তিনি বলেন, ‘কেন্দ্র না ছাড়লে সাংবাদিকদের আটক করা হবে। ’

আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ভোটগ্রহণ চলাকালে জগন্নাথদিঘি ইউনিয়নের গাংরা আনেয়ারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই এসআইয়ের নাম চিরঞ্জীব বড়ুয়া।

তিনি কুমিল্লা কোতোয়ালি থানায় কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
ওই কেন্দ্রে থাকা কুমিল্লার অন্তত তিনজন সাংবাদিক জানান, ‘সকাল ৯টার দিকে আমরা ওই কেন্দ্রে গিয়ে দেখতে পাই বিভিন্ন অনিয়মের মধ্যে ভোটগ্রহণ চলছে। এ সময় একাধিক পুরুষ ও নারী প্রার্থী কেন্দ্রে পুলিশের সহযোগিতায় জালভোট চলছে বলে অভিযোগ করেন। এমন সময়ে এসআই চিরঞ্জীব সাংবাদিকদের দিকে তেড়ে এসে সকল সাংবাদিককে কেন্দ্র ছাড়তে বলেন।

এসময় সাংবাদিকরা বলেন- আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন পর্যবেক্ষণ করছি, আপনার কথায় কেন্দ্র ছাড়বো কেন? আর সাংবাদিকরা কেন্দ্রে থাকলে আপনার সমস্যা কী? এরপর অভিযুক্ত ওই এসআই তার সঙ্গীও ফোর্সদের ডেকে বলেন, ‘সাংবাদিকদের আটক করো। ’ পরে বিষয়টি কুমিল্লার পুলিশ সুপারকে জানালে তিনি এসআই চিরঞ্জীবকে শান্ত করেন। ’
এ সময় এসআই চিরঞ্জীব বলে ওঠেন, ‘আমি এসপি সাহেবের ডিউটি করছি, নির্বাচন কমিশনের নির্দেশনা মানার সময় নেই। ’ এছাড়া সাংবাদিকদের অকথ্য ভাষায় গালমন্দ করেন তিনি।

এ প্রসঙ্গে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো.ফারুক আহমেদ বলেন, ‘এখন ভোটগ্রহণ চলছে, আপনারা আমাদের একটু সহযোগিতা করেন। ভোটগ্রহণের পরে বিষয়টি দেখবো। ’

এ বিষয়ে কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো.মঞ্জুরুল আলম বলেন, ‘আজকে তিনি (এসআই) নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছেন। দায়িত্বে থেকে তার এমন কথা বলার কোন সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিকদের কেন্দ্র ছাড়তে বলে আটকের হুমকি এসআইয়ের

আপডেট সময় : ০৮:৪৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১