সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

লঞ্চে অগ্নিকাণ্ডে মৃত ২৯ জনের জানাজা সম্পন্ন, বেওয়ারিশ হিসেবে দাফনের প্রস্তুতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেওয়ারিশ ২৯ জনের জানাজা সম্পন্ন হয়েছ। আজ শনিবার বেলা ১১টার দিকে বরগুনা সার্কিট হাউস-সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। লাশগুলো বেওয়ারিশ হিসেবে সদর উপজেলার পোটকাখালী গ্রামের সরকারি গণকবরে দাফনের প্রস্তুতি চলছে। বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

জানাজায় জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, পৌর মেয়র কামরুল আহসান মহারাজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় হাজারো মানুষ অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝালকাঠি জেলা প্রশাসন ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে লঞ্চ দুর্ঘটনায় নিহত ৩৬ জনের লাশ বরগুনা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত হওয়ায় ওই লাশগুলো তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২৯ জনের পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে

এর আগে জেলা প্রশাসক হাবিবুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, বরগুনায় লাশ সংরক্ষণের হিমাগার না থাকার কারণে লাশগুলো বেশিক্ষণ রাখা সম্ভব হচ্ছে না। তবে লাশগুলোর ডিএনএ স্যাম্পল রেখে লাশ দাফন করা হবে। নিহত ব্যক্তিদের লাশ দাফনের জন্য ২৫ হাজার এবং চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা সরকারি সহায়তা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লঞ্চে অগ্নিকাণ্ডে মৃত ২৯ জনের জানাজা সম্পন্ন, বেওয়ারিশ হিসেবে দাফনের প্রস্তুতি

আপডেট সময় : ১১:২০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১