সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

সিলেটে ৩ দিনের ইজতেমা শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে ৩ দিনের ইজতেমা শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে। সিলেটে আঞ্চলিক পর্যায়ে ২য় বারের মত এই আয়োজন করেছে সিলেট জেলা তাবলীগ জামাত। শাহপরাণ থানাধীন কল্লোগ্রাম ময়দানে আগামী বৃহস্পতিবার (৩০ তারিখ) সকালে বয়ানের মধ্য দিয়ে শুরু হবে সিলেটের জেলা পর্যায়ের ইজতেমা। শনিবার (০১ জানুয়ারী) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই মহা সম্মেলন।
ইতোমধ্যে ইজতেমার প্যান্ডেল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তবলীগ জামাতের সাথীরা। যুবক থেকে বৃদ্ধ প্রায় দুই শতাধিক মানুষকে সেচ্ছাশ্রমে কাজ করতে দেখা যায়। ইজতেমার জন্য প্রায় ২০ একর জায়গা জুড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। মাঠের পশ্চিম পাশে তৈরি করা হচ্ছে মূলমঞ্চ। এছাড়া, আগত সাথীদের জন্য ১৪০টি বাথরুম, প্রপ্রাব খানা আরো ৬০টি প্রস্তুত করা হচ্ছে। এছাড়া ওযু ও গোসলের জন্য কয়েকটি ছোট পুকুর খনন করা হয়েছে।
ইজতেমার আয়োজনের বিষয়টি নিশ্চিত করে তাবলীগ জামাতের সিলেট জেলা আমির ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বলেন, সিলেটের ১৩ উপজেলার থানা পাড়া মহল্লা থেকে তাবলীগ জামাতের সাথীরা জড়ো হবেন দ্বীনি আলোচনা ও ইসলামের খেদমতে। আগামী বুধবার (২৯ ডিসেম্বর) এশার নামাজের আগে সাথীদের ইজতেমা ময়দানে উপস্থিত থাকতে বলা হয়েছে। বয়ান রাখতে ঢাকা থেকে মুরব্বী কে আসবেন কিংবা কত হাজার মানুষ জমায়াত হবে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, আগামী সোমবার এবিষয়ে সিদ্ধান্ত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে ৩ দিনের ইজতেমা শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে

আপডেট সময় : ০৯:১৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১