সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বানারীপাড়ায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউপির ৯ টি ওয়ার্ডের সাধারণ ও ৩টি সংরক্ষিত আসনের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা তার কার্যালয়ে এ শপথবাক্য পাঠ করান। এসময় সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মৃধা উপস্থিত ছিলেন। ১৯ ডিসেম্বর রবিবার বরিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধাকে শপথ পড়ান। প্রসঙ্গত গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে উপজেলার সৈয়দকাঠি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে চলতি বছরের ২১ জুন প্রথম ধাপে উপজেলার অপর ৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। উপজেলার ৮টি ইউপি নির্বাচনেই নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হন। এদের মধ্যে ৫টি ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১