সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

মেয়ে না হওয়ায় ৩ মাসের ছেলেকে বালতির পানিতে চুবিয়ে মারলেন মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালের গৌরনদী উপজেলায় কন্যাসন্তানের প্রত্যাশা পূরণ না হওয়ায় ক্ষোভে সাড়ে তিন মাস বয়সী ছেলেসন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক ছালেহা আক্তার পলি (৩৩) নামের ওই নারী।

রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গৌরনদী থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত শিশুটির নাম জোবায়ের। অভিযুক্ত পলি গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামের সাগির হোসেন তালুকদারের স্ত্রী।

নিহত শিশুর স্বজনদের ভাষ্যমতে, সাগির হোসেন ও পলি দম্পতির দুই ছেলেসন্তান রয়েছে। তারা আশা করছিলেন দুই ছেলেসন্তানের পর কন্যাসন্তান হবে। কন্যাসন্তান নিয়ে জল্পনা-কল্পনা করতেন পলি। সাড়ে তিন মাস আগে আরও একটি ছেলেসন্তানের জন্ম দেন তিনি। মেয়েসন্তান না হওয়ায় অসন্তুষ্ট ছিলেন পলি বেগম। তৃতীয় ছেলে সন্তান জোবায়েরকে তেমন আদর-যত্নও করতেন না।

শনিবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার পর জোবায়েরকে ঘরে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা গোয়ালঘরের পাশে বালতির পানির মধ্যে শিশু জোবায়েরকে চুবিয়ে ধরা অবস্থায় পলিকে দেখতে পান। শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে এলে পলি দৌড়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা মৃত অবস্থায় শিশু জোবায়েরকে উদ্ধার করেন।

জোবায়েরের বাবা সাগির হোসেন তালুকদার জানান, জোবায়ের জন্মের পর থেকে পলি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। মন খারাপ করে থাকতেন। জোবায়েরকে পছন্দও করতেন না।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, ঘটনার পর থেকে ছালেহা আক্তার পলির খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা জোবায়েরের মৃত্যুর জন্য তাকে দায়ী করছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়ে না হওয়ায় ৩ মাসের ছেলেকে বালতির পানিতে চুবিয়ে মারলেন মা

আপডেট সময় : ০৬:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১