সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নির্বাচনে হেরে গোরস্থানে দান করা জমি ফিরিয়ে নিলেন মেম্বার প্রার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

গোরস্থানে দান করা জমি ফিরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভোটে পরাজিত এক মেম্বার প্রার্থীর বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তিনি প্রার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, গত নভেম্বরে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের সময় দাইপুকুরিয় ইউনিয়নের দারিগাছা কেন্দ্রীয় গোরস্থানের রাস্তার জন্য ২ কাঠা জমি দেওয়ার ঘোষণা দেন ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো.তসলিম উদ্দিন। এরপর কবরস্থানের কমিটি বাইরে থেকে মাটি এনে ওই জমি ভরাটও করেন।

কিন্তু ভোটে হেরে এখন জমি ফিরিয়ে নিয়েছেন তিনি। সেই জমিতে এখন তিনি টাক্টর দিয়ে হালচাষ করছেন। এতে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
দারিগাছা কেন্দ্রীয় গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক হারুনার রশীদ জানান, এই গোরস্থানটি ২০০৯ সালে প্রতিষ্ঠা করা হয় স্থানীয় মানুষের জন্য।

তখন থেকেই আশপাশের জমি কিনে এই গোরস্থানটির জায়গার বড় করা হচ্ছে। কিন্তু গোরস্থানে প্রবেশের জন্য কোনো রাস্তা ছিল না। তাই তসলিম উদ্দিন নির্বাচনের সময় গোরস্থানে প্রবেশের লক্ষ্যে দুই কাঠা জমি দেওয়ার ঘোষণা দেন। ফলে পার্শবর্তী এলাকা থেকে মাটি এনে ওই জমিতে গোরস্থানে প্রবেশের রাস্তাটি বানানো হয়।

কিন্তু নির্বাচনে পরাজিত হয়ে এখন তিনি জমি দিতে চাচ্ছেন না। এতে বাধ্য হয়ে তার কাছে জমিটি কেনার জন্য বললে তিনি ৪ লাখ টাকা দাম চাইছেন। কিন্তু এর আশপাশের জমি ৩০-৪০ হাজার টাকা কাঠা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে রোজিনা বেগম নামে স্থানীয় এক নারী জানান, নির্বাচনের আগেই শুনেছি দারিগাছা কেন্দ্রীয় গোরস্থানে তসলিম উদ্দিন ২ কাঠা রাস্তা নির্মাণের জন্য জমি দান করেছেন। তাই আমরা খুশি হয়ে তাকে ভোট দিয়েছি।

কিন্তু নির্বাচনের কয়েকদিন পরেই শুনছি তিনি সেই জমি আর দান করবেন না। নির্বাচনে পরাজিত হয়ে এমনটা করা তার ঠিক হয়নি।
এ বিষয়ে পরাজিত মেম্বার প্রর্থী তসলিম উদ্দিন বলেন, ‘আমি কোনো গোরস্থানে জমি দানের কথা বলিনি। কিন্তু স্থানীয় লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। ’

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১৩ ইউনিয়নের সঙ্গে দাইপুকুরিয়া ইউনিয়নের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে ৬ নং ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে মো. তসলিম উদ্দিন ৫১০ ভোট পান। আর মোরগ মার্কা নিয়ে আব্দুল আজিজ ১,৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচনে হেরে গোরস্থানে দান করা জমি ফিরিয়ে নিলেন মেম্বার প্রার্থী

আপডেট সময় : ১০:২৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১