সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরপুর( টাংগাইল)প্রতিনিধিঃসারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২১ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর), প্রত্যুষে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচীর শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মারক ৭১ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে উপজেলা মাঠ প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠিত হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় এবং স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি)ইকবাল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ কুদরত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, সাবেক কমন্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, সাবেক ডেপুডি কমন্ডার এমএ মতিন ছামি, বীর মুক্তিযোদ্ধা গোলাম সয়োয়ার হোসেন ছানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে

আপডেট সময় : ০৯:৫৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১