সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

রাঙ্গামাটিতে প্রতিবন্ধী শিশু ধর্ষণে বৃদ্ধের আমৃত্যু কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
রাঙ্গামাটিতে প্রতিবন্ধী শিশু ধর্ষণে হারুন অর রশিদ (৮৫) নামের এক বৃদ্ধকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আগামী ৬০ দিনের মধ্যে ভুক্তভোগীর পরিবারকে তিন লাখ টাকা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ. ই. এম ইসমাইল হোসেন এ রায় দেন।

মামলার বরাত দিয়ে সরকারি কৌঁসুলি রফিকুল ইসলাম জানান, রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর মধ্যপাড়ার বাসিন্দা হারুন অর রশিদ এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেন। তার চিৎকারে আশপাশের লোকজন আসামিকে ধরে পুলিশে সোপর্দ করেন। একই সঙ্গে ভিকটিমকে নানিয়াচর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান।

পরে ২০২০ সালের ৪ অক্টোবর প্রতিবন্ধী শিশুর মা বাদী হয়ে রাঙামাটির নানিয়ারচর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত মামলার রায় দেন।

রায়ে বৃদ্ধের আমৃত্যু কারাদণ্ডসহ শিশুর পরিবারকে তিন লাখ টাকা দেওয়ার নির্দেশ দেন আদালত। জরিমানার অর্থ ১৮০ দিনের মধ্যে দিতে ব্যর্থ হলে আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রয়ের মাধ্যমে ওই অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাঙ্গামাটিতে প্রতিবন্ধী শিশু ধর্ষণে বৃদ্ধের আমৃত্যু কারাদণ্ড

আপডেট সময় : ০৬:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১