সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

স্বরূপকাঠিতে অটোবাইকের চাকায় পিষ্ট হয়ে ৪র্থশ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে ব্যটারিচালিত অটো গাড়ীর (বউ গাড়ী) চাকায় পিষ্ট হয়ে মাইশা (৯) নামের চতুর্থ শ্রেনীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১১ ডিসেম্বর শনিবার সকালে স্বরূপকাঠি-আটঘর কুড়িয়ানা সড়কের আকলম প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাইশা আকলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী এবং আকলম গ্রামের মিজান ফকিরের কন্যা। বউ গাড়ীর ঘাতক চালক ইয়াসিন পলাতক রয়েছে। দুর্ঘটনার পরে এলাকাবাসীসহ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে চালকের বিচার দাবী করেন। পরে স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির ও স্থানীয় প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। জানাগেছে, শিক্ষার্থী মাইশা প্রতিদিনের মতো সকাল ৯টায় পায়ে হেটে বিদ্যালয়ে যাওয়ার পথে দ্রুত গতির বেপরোয়া অটো গাড়ী ( স্থানীয় ভাষায় তিন চাকার বউ গাড়ী) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাইশাকে হারিয়ে তার পরিবারে শোকের মাতম বইছে।
এ প্রসঙ্গে স্বরূপকাঠি থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন,নিহতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বরূপকাঠিতে অটোবাইকের চাকায় পিষ্ট হয়ে ৪র্থশ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০১:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১