সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

উজিরপুরের গুঠিয়ায় বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহর ৭৭তম জন্মদিন উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ৭৭তম শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। বরিশাল জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য ও গুঠিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আওরঙ্গজেব হাওলাদারের উদ্যোগে এ জন্মদিন উদযাপিত হয়। ১০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় গুঠিয়া বন্দরে আওরঙ্গজেব টাওয়ারে অনুষ্ঠিত এ জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অতিথি ছিলেন গুঠিয়া ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুর রহমান জগলুল লস্কর ও আ.আজিজ তামিদার,জেডএ খান মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস খান ডহরপাড়া সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। বক্তারা দক্ষিণবাংলার রাজনৈতিক অভিভাবক ও উন্নয়নের রূপকার ৭১’র বীর মুক্তিযোদ্ধা সর্বজন শ্রদ্ধেয় আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপির বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। গুঠিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আতাহার আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে গুঠিয়া ইউপির নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত সকল সদস্যসহ নানা শ্রেণী-পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন। আলোচনা শেষে জাতীয় এ নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে কেক কাটা হয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরের গুঠিয়ায় বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহর ৭৭তম জন্মদিন উদযাপন

আপডেট সময় : ০৯:২২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১