সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বরগুনার পাথরঘাটায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১টার দি‌কে উপজেলার বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জলদস্যু বাহিনীর সদস্য বলে দাবি র‌্যাবের। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, বাদুরতলা এলাকায় রাতে একদল দস্যু অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন খবর পেয়ে র‌্যাবের পটুয়াখালী জোনের লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় দস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে দস্যুরা পিছু হটে পালিয়ে গেলে ঘটনাস্থলে এক জলদস্যুর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, নিহত ব্যক্তি জলদস্যু বলে জানা গেলেও তার নাম-ঠিকানা জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানায় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট সময় : ০৮:০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১