সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাগেরহাটে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাগেরহাটের মোল্লাহাটে অনৈতিক কার্যকলাপের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতী গ্রামে গত ৭ ডিসেম্বর সকালে এই ঘটনা ঘটে। তবে গতকাল বুধবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যা নাগাত নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। ঘটনার পর থেকে লোক লজ্জায় গা ঢাকা দিয়েছেন ওই নারী ও তার পরিবারের সদস্যরা।

এঘটনা শোনার পরে বুধবার দুপুরে মোল্লাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মণ্ডল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তখন ওই নারীর সাক্ষাৎ পাননি এই কর্মকর্তাগণ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর এক প্রতিবেশী বলেন, ‘সকাল বেলা চুনখোলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য কাউছার চৌধুরীসহ বেশকিছু লোক এসে প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে দেয়। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তারা মারধরও করে প্রবাসীর স্ত্রীকে। এসময় স্থানীয় কয়েকজন মুঠোফোনে এই নির্যাতনের ভিডিও ধারণ করে।’

এই বিষয়ে ওই নারীর সাথে কথা বলার চেষ্টা করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি।

ভিডিওতে তো আপনাকেই ওই নারীকে পেটাতে দেখা যায়, এমন প্রশ্নে ইউপি সদস্য কাউছার চৌধুরী বলেন, ‘ওই নারীর দীর্ঘদিন ধরে একাধিক মানুষের সাথে অবৈধ সম্পর্ক করে আসছিল। সোমবার রাতে তার প্রতিবেশী ও স্থানীয়রা এক লোকের সাথে আপত্তিকর অবস্থায় হাতে-নাতে ধরে ফেলে ওই নারীকে। স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে আমি ওই এলাকায় যাই। এলাকাবাসীই ওই নারীকে পিটিয়েছে। আমি পিটাইনি। মোল্লাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মন্ডল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার এসেছিলেন। আমাকে এ ধরণের কাজ করতে নিষেধ করে গেছেন।’

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ বলেন, ‘বিষয়টি শোনার পর থেকেই ঘটনাস্লেল পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

এ বিষয়ে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন জানান, বিষয়টি শোনার পরই পুলিশকে অবহিত করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মন্ডল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ওই নারীকে তারা খুঁজে পায়নি। ওই নারীর পক্ষ থেকে অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাগেরহাটে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন

আপডেট সময় : ০২:১৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১