সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ধর্ষণের অভিযোগে ডিবি’র এসআই গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

খুলনায় আবাসিক হোটেলে এক নারীকে ধর্ষণের অভিযোগে ডিবি’র সাব ইন্সপেক্টর (এসআই) জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর আলম খুলনা খুলনা মেট্রো পলিটনে (কেএমপি) কর্মরত আছেন।

জানা যায়, বাগেরহাটের মোংলা থেকে ভুক্তভোগী ওই নারী তার মেয়েকে চিকিৎসক দেখানোর জন্য গত মঙ্গলবার খুলনায় আসেন। রাতে থাকার জন্য হাদিস পার্কের নিকটে সুন্দরবন হোটেলের ১৩নং রুম বুকিং করে সেখানেই থাকেন। রাত পৌনে তিনটায় ডিবি’র সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম রুমে ঢুকে মেয়ের সামনে ওই নারীকে ধর্ষণ করেন।

এসময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশে লোকজন হোটেলের নিচে প্রধান ফটকে তালা দিয়ে জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে দেয়।

পরে এ ঘটনায় খুলনা সদর থানার দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। ভুক্তভোগী নারীকে মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল হান্নান মোল্লা জানান, অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্ষণের অভিযোগে ডিবি’র এসআই গ্রেফতার

আপডেট সময় : ০৪:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১