বরগুনায় স্বামীর বিরুদ্ধে হয়রানিমুলক মামলা, স্ত্রী কারাগারে
- আপডেট সময় : ১০:২৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১ ১১০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
বরগুনার সদর উপজেলার আমতলী গ্রামে স্বামী মতিয়ার রহমান দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী মাহমুদা খাতুন মায়া পাঁচটি মামলা করে স্বামীর বিরুদ্ধে। একটি মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় মঙ্গলবার মায়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান। জানা যায়, মায়া অভিযোগ করেন মতিয়ার রহমান ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে না পারায় তাকে মতিয়ার মারধর করেন ও তাকে বিভিন্ন রকম ওষুধ সেবন করিয়েছেন যেন তার সন্তান জন্ম না হয়। মতিয়ার রহমান জানান, আমার প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় তার মৌখিক অনুমতি নিয়ে আমি দ্বিতীয় বিয়ে করি। এরপর থেকে মায়া আমার বিরুদ্ধে ৫টি মিথ্যা মামলা করে। মামলার কারণে আমি চাকরি থেকে সাময়িক বরখাস্ত পর্যন্ত হয়েছি। আমার জীবনটা মায়া শেষ করে দিয়েছে। মায়াকে কারাগারে নেওয়ার সময় তিনি বলেন, আমার স্বামী সাক্ষীদের ভয় দেখানোর কারণে তারা সাক্ষ্য দিতে পারেনি।


























