সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

টানা ২দিন ধরে সিলেট জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে !! নামছে শীত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: টানা ২দিন ধরে সিলেট জুড়ে গুঁড়ি গুঁড়ি হচ্ছে। বৃষ্টি সাথে ঘন কুয়াশা শীত নামছে। এতে ভোগান্তির শিকার হন কর্মস্থলে ছুটে চলা লোকজন। পথে পথে নাকাল হন তারা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সোমবার ও মঙ্গলবার সিলেট নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, শিবগঞ্জ, মিরাবাজার, চৌহাট্টাসহ আশপাশ এলাকায় এ চিত্র দেখা গেছে।
এদিকে, সকাল থেকে শুরু হওয়া গুঁড়িগুঁড়ি বৃষ্টির ফলে ভোগান্তিতে পড়েন নানা শ্রেণিপেশার মানুষ। বিশেষ করে অফিসগামী, ব্যবসায়ী ও খেটে খাওয়া লোকজন পড়েন বেকায়দায়। বিকেল পর্যন্ত খুব একটা কর্মচাঞ্চল্য চোখে পড়েনি নগরীতে। জরুরী কাজ ছাড়া ঘর থেকে বের হননি অনেকে। সড়কে যানবাহন কম থাকায় গন্তব্যে যাওয়ার অপেক্ষায় অনেককে রাস্তায় দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। এছাড়া, গতকাল দিনে ও রাতে নগরীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ না থাকায় বিপুল সংখ্যক লোক দুর্ভোগ পোহান।
সরেজমিনে দেখা যায়, নগরীর শিবগঞ্জসহ নানা স্থানে ভাঙাচোরা রাস্তায় সৃষ্ট বড় বড় গর্তে পানি জমায় ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন। কিছু কিছু স্থানে রিকশা ও সিএনজি অটোরিক্সা উল্টে যাওয়ার কথা জানিয়েছেন আশপাশের লোকজন। তাছাড়া পানির লাইনের জন্য খোঁড়াখুঁড়িসহ অন্যান্য সেবা সংস্থার কাজ চলমান থাকায় বিভিন্ন রাস্তায় কাদার সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় থাকা ঘূর্ণিঝড় জাওয়াদ উত্তর ও উত্তর-পূর্বদিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপে পরিণত হয়। পরে তা নিম্নচাপে পরিণত হয়ে রোববার সন্ধ্যায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় ছিল। এর প্রভাবে সিলেটসহ সারাদেশে বৃষ্টি হয়। সলেটের গড় তাপমাত্রা ছিলো ২১ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টানা ২দিন ধরে সিলেট জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে !! নামছে শীত

আপডেট সময় : ০৯:২৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১