সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিএনপির নেতারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিএনপির নেতারা
অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপির নেতারা।

বিএনপি চেয়ারপারসনের নাতি জাইমাকে নিয়ে কুরুচিকর মন্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে কল রেকর্ড ফাঁসের ঘটনার পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে।

বিএনপির পক্ষ থেকে প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘অসভ্য’ উল্লেখ করে তার পদত্যাগ দাবি করা হয়। এই ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যও দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর মধ্যেই প্রধানমন্ত্রীর এমন নির্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সেলিমা রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়।

এই নির্দেশের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী একজন নারী, ওনার নিজেরও সন্তান আছে। আমাদেরও সন্তান আছে। আমরা রাজনীতি করি, মাঠেঘাটে মার খাই। কিন্তু আমাদের রাজনীতির বলি কেন আমাদের সন্তানেরা হবেন?’

তবে মুরাদকে পদত্যাগের নির্দেশ না দিয়ে তাকে বরখাস্ত করলে তিনি আরও খুশি হতেন বলে জানিয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান এ প্রসঙ্গে বলেন, ওনার (প্রধানমন্ত্রী) বিবেচনাবোধে ধরেছে, তা থেকে তিনি এটা করেছেন, এ জন্য আমরা খুশি। তাই কৃতজ্ঞতা জানাচ্ছি। সূত্র একাওর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিএনপির নেতারা

আপডেট সময় : ০৫:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১