সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সিলেট সেনানিবাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ‘বজ্রকন্ঠ’র উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মরণীয় করে রাখতে সিলেট সেনানিবাসের এভিনিউ-১৭ এর মুজিব চত্বরে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধুর ভাস্কর্য ‘বজ্রকন্ঠ’র উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল সোয়া ১১ টায় বঙ্গবন্ধু ভাস্কর্য বজ্রকন্ঠ উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এসময় সেনাপ্রধান বলেন, এ ভাস্কর্য স্থাপনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুকে সম্মান দেখানোর পাশাপাশি, এটা উদ্বোধন ও প্রদর্শনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদশের সঠিক ইতিহাস জানার প্রতি আরও আগ্রহী হবেন। এ ভাস্কর্য মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আরও উজ্জিবিত করবে। সেনাবাহিনীর বাইরের লোকজনও যাতে এ ভাস্কর্য দেখতে পারেন সে ব্যাবস্থা রাখতে সংশ্লিষ্টদের প্রতি তিনি আহবান জানান।
এ অনুষ্ঠানে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, সেনাকল্যাণ সংস্থার এবং সেনাসদর থেকে আগত অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ড্যান্ট এসআইএন্ডটিসহ এ এরিয়ায় কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরা, জাতীয় ও স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। -বাসস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট সেনানিবাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ‘বজ্রকন্ঠ’র উদ্বোধন

আপডেট সময় : ০৫:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১