সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বাবার কাছে স্ত্রীকে ধর্ষণ হতে দেখে ছেলের বিষপান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১ ২২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নিজ পুত্রবধূকে ধর্ষণের সময় সে দৃশ্য দেখে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই নববধূর স্বামী হাবিবুর রহমান (২৫)।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার উত্তর তালুক পলাশী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হাবিবুর ওই গ্রামের মোকসুদার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তর তালুক পলাশী গ্রামের মোকসুদার রহমানের ছেলে অটোচালক হাবিবুর রহমান তিন মাস আগে প্রতিবেশী এক মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর থেকে নববধূ শ্বশুর বাড়িতেই অবস্থান করছিলেন। স্বামী দিনের বেলায় অটো চালাতে বাইরে ব্যস্ত থাকেন। তার শাশুড়িও অন্যের বাড়িতে কাজে যান। এ অবস্থায় শ্বশুর মোকসুদার রহমানসহ পুত্রবধূ বাড়িতে থাকেন।

গত সপ্তাহে নববধূ জ্বরে আক্রান্ত হলে ওষুধ এনে দেন শ্বশুর মোকসুদার রহমান। এ সময় নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন তিনি। পরের দিনও শ্বশুর তাকে অনৈতিক প্রস্তাব দিলে পুত্রবধূ আপত্তি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে শ্বশুর নববধূকে মারধর করলে চোখে আঘাত পান ভুক্তভোগী ওই নারী। এরপর নানান কৌশলে ও ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন শ্বশুর মোকসুদার রহমান (৪৮)। এভাবে সপ্তাহ ধরে লাগাতার ধর্ষণের শিকার নববধূ বিষয়টি তার স্বামী ও শাশুড়িকে জানায়।

শুক্রবার (৩ ডিসেম্বর) হাবিবুর অটোরিকশা নিয়ে বাইরে গিয়ে কিছুক্ষণ পর বাড়ি ফিরে এসে নিজ চোখে বাবার সাথে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে বাবার উপর ক্ষিপ্ত হন। এসময় লম্পট বাবাকে ধাওয়া করেও আটক করতে পারেনি।

রোববার (৫ ডিসেম্বর) বিষয়টি নিয়ে বাবা ছেলের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে নিজ বাড়িতে প্রকাশ্যে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় হাবিবুর রহমান। এসময় চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিতা নববধূ জানান, বাড়িতে কেউ না থাকায় প্রথমদিন ঘুমন্ত অবস্থায় শ্বশুর তাকে ধর্ষণ করে। দ্বিতীয় দিন বাধা দেওয়ায় চোখে ঘুসি মেরে আহত করে পরে ধর্ষণ করে। এভাবে সাতদিন লাগাতার ধর্ষণ করে। বিষয়টি স্বামী ও শাশুড়িকে জানালে তারা প্রথমে বিশ্বাস করেনি। শেষদিন স্বামী নিজেই দেখেছেন। এই ক্ষোভে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।

এ ঘটনার পর থেকে বাড়িতে তালা দিয়ে স্ত্রী নিয়ে পালিয়েছেন অভিযুক্ত মোকসুদার রহমান।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাম্মেল হক বলেন, শ্বশুর কর্তৃক নববধূ ধর্ষণের ঘটনা লোকমুখে শুনেছি। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবার কাছে স্ত্রীকে ধর্ষণ হতে দেখে ছেলের বিষপান

আপডেট সময় : ০৩:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১