সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ধেয়ে আসছে শক্তিশালী জাওয়াদ, সাগরে সতর্ক সংকেত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হয়েছে। বর্তমানে এটি বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল সংলগ্ন পশ্চিম মধ্যাঞ্চলে অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল এটি ভারতের অন্ধ্র প্রদেশের উত্তর এবং উড়িষ্যার উপকূলে পৌঁছাতে পারে।
ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে যা পরবর্তীতে আরও বৃদ্ধি পেতে পারে।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বিশাখাপাটনাম থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে নিম্নচাপটি তৈরি হয়। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

আইএমডি জানিয়েছে, শনিবার উপকূলে পৌঁছানোর সময় তীব্র ঝড়ের গতিবেগ নিয়ে আসতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ। এর প্রভাবে উড়িষ্যা, অন্ধ্র প্রদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ভারি থেকে তীব্র ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি ফসলের ক্ষতি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধেয়ে আসছে শক্তিশালী জাওয়াদ, সাগরে সতর্ক সংকেত

আপডেট সময় : ০৬:১৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১