সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে অবৈধ ইমারত নির্মানের প্রতিবাদে মানববন্ধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১ ১০১ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট(দিনাজপুর)থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় হাট ও বাজার চান্দিনা জায়গা দখল করে অবৈধভাবে বহুতল ভবন তৈরী করার প্রতিবাদে হাট-বাজার ব্যাবসায়ী সমিতি বুধবার দুপুরে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় হাট ও বাজার সমিতির নেতারা বলেন, কিছু প্রভাবশালি ব্যাক্তি হাট চান্দিনার জায়গা দখল করে জোর পুর্বক ইমারোধ নির্মানসহ চলাচলের রাস্তা দখল করে নিয়েছে। এতে হাটে আসা লোকজনের চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে হাটের জায়গা সংকীর্ণ হয়ে আসছে,এবং হাটের পানি নিস্কাশনে বিঘœ সৃষ্টি হচ্ছে ও সরকারও রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। ব্যবসায়ী মহল অবৈধ ইমারত নির্মাণ বন্ধ করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

























