সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে চাপ প্রয়োগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে চাপ প্রয়োগের অভিযোগ। শালিসির মাধ্যমে মিমাংসা করার আশ্বাস দিয়ে মামলা তুলে নিতে স্থানীয় প্রভাবশালীরা বাদীকে চাপ প্রয়োগ করায় ভুক্তভোগী পরিবারটি পড়েছেন বিপাকে।

গতকাল দুপুরে বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রোমাঞ্চ আহমেদ সহ একটি টিম তদন্তে উক্ত বিদ্যালয় ও ভুক্তভোগী পরিবারের কাছে ছুটে যান। এসময় ছাত্রীর মা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাদের কাছে প্রধান শিক্ষকের উপযুক্ত বিচারের দাবি জানান। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রোমাঞ্চ আহমেদ বাদীকে আশ্বস্ত করেন এবং প্রধান শিক্ষক দোষী সাব্যস্ত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। মামলায় অভিযুক্ত প্রধান শিক্ষক আঃ সালাম পলাতক থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মামলা সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর স্কুলের ক্লাস চলাকালীন সময় সহপাঠীর সঙ্গে পেছনের বেঞ্চে বসলে প্রধান শিক্ষক আব্দুল সালাম বেপারী মেয়েটির পাশে বসা শিক্ষার্থীকে কৌশল অন্য জায়গায় বসান।

পরে এ সুযোগে প্রধান শিক্ষক ওই শিশুটির শ্লীলতাহানির চেষ্টা করলে সে ভয় পেয়ে ক্লাস থেকে বের হয়ে পাশে মামার বাড়িতে গিয়ে কাঁদতে শুরু করে। পরদিন বাড়িতে গিয়ে মার কাছে ঘটনাটি খুলে বলে। তখন শিক্ষার্থীর মা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির এক সদস্যকে বিষয়টি জানান। ব্যবস্থাপনা কমিটি ঘটনাটির সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

কিন্তু ৩-৪ দিন পার হলেও স্থানীয় ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি প্রধান শিক্ষক আব্দুল সালাম বেপারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এতে শিশুটির মা বাদী হয়ে প্রধান শিক্ষককে আসামি করে বাবুগঞ্জ থানায় সোমবার রাত সাড়ে ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

প্রধান শিক্ষক আব্দুল সালামের মোবাইল বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে মামলা তুলে নিতে চাপ প্রয়োগের কথা তার জানা নেই। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে চাপ প্রয়োগ

আপডেট সময় : ০২:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১