সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বঙ্গবন্ধুকে কটূক্তি: ময়মনসিংহে দুই আইনজীবী কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ময়মনসিংহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতে ওই মামলায় বিএনপিপন্থী ১১ আইনজীবী হাজির হন। এ সময় আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন দুজনকে কারাগারে পাঠিয়ে বাকি ৯ জনের জামিন বহাল রাখেন।

কারাগারে পাঠানো আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট উছমান গণি মল্লিক ও অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন ওরফে তোফাজ্জল।

বিষয়টি নিশ্চিত করেন বিবাদী পক্ষে আইনজীবী অ্যাডভোকট আব্দুল গফুর। তিনি বলেন, আদালত বাকি ৯ আইনজীবীর জামিনের মেয়াদ বাড়িয়েছেন।

মামলায় যুক্তি তর্ক ও শুনানিতে বাদী পক্ষে অংশ নেন পাবলিক প্রসিকিউটর কবীর উদ্দিন ভূঁইয়া।

আদালত সূত্র জানায়, ২১ আগস্ট রাতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট নুরুল হকের নেতৃত্বে একটি মিছিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল, কুরুচিপূর্ণ, অবমানকর শ্লোগান ও বক্তব্য প্রদান এবং তা ফেসবুক লাইভে প্রচার করা হয়।

এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর রাতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হকসহ বিএনপিপন্থী ১১ আইনজীবীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ।

১৯ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন বিএনপিপন্থী ১১ আইনজীবী।

এদিকে, জামিনের মেয়াদ শেষ হওয়ায় ১৬ নভেম্বর ছিল হাজিরার দিন। ওই দিন তাদের ফের জামিন দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুকে কটূক্তি: ময়মনসিংহে দুই আইনজীবী কারাগারে

আপডেট সময় : ০২:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১