সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

রামপুরায় ঘাতক বাসচালক আটক, ১০ বাসে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজধানীর রামপুরায় বাসচাপায় মাঈনুদ্দিন মাহিন নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। ওই শিক্ষার্থীর নিহতের ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা। প্রতক্ষ্যদর্শীরা জানান, এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ১০টি বাসে আগুন দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত পৌনে এগারোটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে। তারা জানান, রামপুরা বাজারের সামনে বাসের কন্ডাক্টরের সঙ্গে ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে মাহিন নামের এক কলেজ ছাত্রকে বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় ওই বাসের হেলপার।

রাস্তায় পড়ে যায় সে, এরপর চলন্ত বাস, তার মাথার উপর দিয়ে চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই মাহিনের মৃত্যু হয়। নিহত মাঈনুদ্দিন রামপুরা একরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসচালককে আটক করে মারধর করতে থাকে। পরে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাসে আগুন দেওয়ার ঘটনাটি জানার পরই তাদের কয়েকটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রামপুরায় ঘাতক বাসচালক আটক, ১০ বাসে আগুন

আপডেট সময় : ০৬:৪৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১