সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বঙ্গবন্ধুকে কটূক্তি: জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধুকে কটূক্তি: জাহাঙ্গীরের বিরুদ্ধে শতকোটি টাকার মামলা
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশেনের সাময়িক বরখাস্ত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১০০ কোটি টাকার একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) গাজীপুর মহানগরের নলজানি এলাকার বাসিন্দা মো. আতিক মাহমুদ (চেয়ারম্যান, আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদ) বাদী হয়ে ওই মামলা (সিআর নং ১২১০/২০২১) করেছেন।

বিকেলে আদালতে মামলাটি করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের গাজীপুর জেলা জজ আদালতের আইজীবী মো. নুর নবী সরদার।

তিনি জানান, আদালতের বিচারক রোববার মামলা আমলে নিয়ে গাজীপুর সদর থানা পুলিশকে তদন্ত করে আগামী ৩০ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, গাজীপুর মহানগরের কানাইয়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হলেও আইনের প্রতি তিনি শ্রদ্ধশীল নন। তিনি গত ১৩ সেপ্টেম্বর বিকেল অনুমান বিকেল ৫টার দিকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতার ইতিহাস নিয়ে কটূক্তি করা একটি অডিও রেকর্ড ফাঁস হয়। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

এতে বাংলাদেশ, বাঙালি জাতির সুনাম ক্ষুণ্ন হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। এতে বাদী ক্ষুব্ধ হয়ে বাঙালি জাতির অপমান সহ্য করতে না পেরে সম্মানহানি হিসেবে ১০০ কোটি টাকার মামলা করতে বাধ্য হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুকে কটূক্তি: জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

আপডেট সময় : ০৩:৫৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১