সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

জাল ভোট দিতে গিয়ে ধরা, ৬ মাসের কারাদণ্ড যুবকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোট দিতে গিয়ে আলাউদ্দিন (২৭) নামে এক যুবক ধরা পড়েছেন। তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের টিঘর গ্রামের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত আলাউদ্দিন ওই ইউনিয়নের টিঘর গ্রামের হিরা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আলাউদ্দিন ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী লায়েছ মিয়ার তালা প্রতীকে ইদ্রিস নামের এক ভোটারের ভোট দিতে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হন। এ সময় কেন্দ্রে উপস্থিত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা-২০১০ এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং ৬ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল জাল ভোট দিতে গিয়ে আলাউদ্দিন নামে ওই যুবকের ৬ মাসের কারাদণ্ড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাল ভোট দিতে গিয়ে ধরা, ৬ মাসের কারাদণ্ড যুবকের

আপডেট সময় : ০৯:১৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১