সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ধর্ষণ থেকে বাঁচতে দেবরের পুরুষাঙ্গ কেটে দিলেন ভাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯ ৭৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভাবিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারিয়েছেন মনির (৩০) নামে এক যুবক। নিজের সম্মান রক্ষার্থে ব্লেড দিয়ে আপন দেবরের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন ভাবি। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া বুরুমদীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত দেবর মনিরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া বুরুমদীপাড়া গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম দীর্ঘ ছয় বছর ধরে দুবাই রয়েছেন। দুই সন্তানসহ তার স্ত্রী বাড়িতেই থাকেন। এ সুযোগে তার ছোট ভাই মনির ভাবির সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলেন। শনিবার রাতে ভাবির ঘরে প্রবেশ করেন মনির। পরে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভাবি ধারালো ব্লেড দিয়ে মনিরের পুরুষাঙ্গ কেটে দেন। পরে বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে দ্রুত মনিরকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয়।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, মনিরের পুরুষাঙ্গ দেড় থেকে দুই সেন্টিমিটার পরিমাণ কাটা গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর অবস্থা খারাপ হওয়ায় আমরা ঢাকায় প্রেরণ করি।

মনিরের ভাবি বলেন, আমার দেবর মনির দীর্ঘ দিন ধরে আমাকে উত্ত্যক্ত করে আসছে। আমি বাধ্য হয়ে এই কাজ করছি।

উচিৎপুরা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. আলমগীর হোসেন বলেন, এ ধরনের ঘটনা শুনে দ্রুত তাদের বাড়িতে ছুটে যাই। এলাকায় কোনো ধরনের অঘটন যাতে না ঘটে সে লক্ষে পদক্ষেপ নেয়া হয়েছে। মনিরের ভাবিকে নজরদারিতে রাখা হয়েছে।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। তারপরও খোঁজখবর নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্ষণ থেকে বাঁচতে দেবরের পুরুষাঙ্গ কেটে দিলেন ভাবি

আপডেট সময় : ১২:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯