সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

কালকিনিতে বোমা বিস্ফোরনে শিশু-নারী আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে ব্যাগ ভর্তি বোমা বিস্ফোরিত হয়ে দুলুফা বেগম(২৮) নামে এক নারী ও সুমি(৮)নামে এক শিশু আহত হয়েছে। তাদের দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আহত দুলুফা উপজেলার সিডিখান এলাকার দক্ষিণ সিডিখান গ্রামের সুমন শিকদারের স্ত্রী ও সুমি একেই গ্রামের আইউবআলী শিকদারের মেয়ে। আজ শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, দুলুফা বেগম ও সুমি খানম মিলে সিডিখান রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে আসছিলেন। এ সময় রাস্তার পাশে রাখা ব্যাগ ভর্তি ৮-১০টি বোমা হঠাৎ করে বিস্ফোরিত হয়। এতে বোমার স্প্লিটারের আঘাতে দুলুফা বেগম ও সুমি আহত হয়। তাদের দুজনকে উদ্ধার স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুলুফা বেগমের শ্বশুর মউজালী শিকদার বলেন, রাস্তার পাশ দিয়ে আমার পুত্রবধু বাড়ি ফেরার পথে বোমার আঘাতে আহত হয়েছে। সদ্য অনুষ্ঠিত দ্বিতীয়ধাপে ইউপি নির্বাচনের জের ধরে এ বোমা বিস্ফোরনের ঘটনা ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।
এ বিষয় জানতে চাইলে নবনির্বাচিত সিডিখান ইউপির চেয়ারম্যান চানমিয়া শিকদার ফোন ধরেনি।
পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়া বলেন, আহত মহিলা দুলুফা বোমা লুকানোর সময় বিস্ফোরিত হয়ে আহত হয়েছে।
কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালকিনিতে বোমা বিস্ফোরনে শিশু-নারী আহত

আপডেট সময় : ০৩:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১