বাবুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৪
- আপডেট সময় : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১ ৯৫ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ধান ক্ষেতে কলাই ডাল ফেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪ জন। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিন ভূতেরদিয়া গ্রামে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, দক্ষিন ভূতেরদিয়া গ্রমের নূরুল হকের পৈত্রিক সম্পতি নিয়ে একই এলাকার মৃত্যু ফজলু হাওলাদারের স্ত্রী রাবেয়ার বেগমের সাথে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে নূরুল হক তার পৈত্রিক জমিতে কলাই ডালের বীজ ফেলে বাড়ি ফেরার পথে রাবেয়া বেগমের ভাড়াটিয়া সুলতান ফকিরের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে নূরুল হককে মারধর শুরু করে। তার ডাকচিৎকারে নূরুল হকের চাচা মালেক হাওলাদার, মোসাঃ নাছিমা ,কমলা বেগম ও ইউসুফ হাওলাদার ছুটে আসলে প্রতিপক্ষরা তাদের পিটিয়ে গুরুতর জখম করে। এসময় স্থানীয়রা আহত অবস্থায় আঃ মালেক হাওলাদার(৯০) মোসাঃ নাছিমা বেগম(৪৫)কে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা ¯^াস্থ্য কমপ্লে·ে ভর্তি করেন এবং আহত কমলা বেগম(২৮) মোঃ ইউনুস হাওলাদার (৪৫) মোঃ ইউসুফ হাওলাদার(৫০)কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এঘটনাটি ধামাচাপা দিতে প্রতিপক্ষ নয়া কৌসল অবলম্বন করে তাদের পক্ষের মোসাঃ সুমা(২০) নামে এক তরুনিকে অন্যকোন হাসপাতালে ভর্তি করেছেন বলে জানা গেছে। প্রতিপক্ষরা নিজেদের বাঁচাতে আগাম বাবুগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে বিষয়টি বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমানের সন্দেহ হলে ঘটনাস্থলে ওসি তদন্ত মোঃ অলিউল ইসলামকে সরেজমিনে তদন্তের জন্য পাঠালে তিনি সরেজমিন তদন্ত করেন এবং হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন। বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে বাবুগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
—


























