সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

রাজনীতির উর্ধ্বে থেকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আহবান ফখরুলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি রাজনীতির বাইরে গিয়ে অবিলম্বে তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবানও জানান। তিনি দাবি করেন খালেদা জিয়াকে কারাগারে নিম্নমানের রুমে রাখায় এখন তার শারীরিক নানা সমস্যা দেখা দিচ্ছে।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসন সুচিকিৎসা থেকে বঞ্চিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য প্রয়োজনে জীবন দিতে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।

এদিকে দেশের আইন অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই সুতরাং বিবেচনার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের পঞ্চম দিনে এক আলোচনায় এসব কথা জানান আইনমন্ত্রী।

এর আগে উন্নত চিকিৎসার জন্য ৪০১ ধারায় করা খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন আগেই নিষ্পত্তি হয়ে গেছে। একবার নিষ্পত্তি হওয়া আবেদন আর পুনর্বিবেচনার সুযোগ নেই বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিএনপির সংসদ সদস্যরা বিষয়টি সংসদে তোলার পর একথা জানান আইনমন্ত্রী।

বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, সরকারের হাতে ক্ষমতা অনেক দূর পর্যন্ত আছে। চাইলেই খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া যায়।

এর আগে, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে আবারো সরকারের কাছে আবেদন করে তার পরিবার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করে তার পরিবার।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, শামীম এস্কান্দার উন্নত চিকিৎসায় বিদেশে নিতে অনুমতি চেয়ে আবেদন করেছেন। এটি পঞ্চমবারের মতো আবেদন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজনীতির উর্ধ্বে থেকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আহবান ফখরুলের

আপডেট সময় : ০৫:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১