সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বিয়ের সাড়ে ৩ মাসেই সন্তানের জন্ম, নবজাতককে ধানক্ষেতে নিক্ষেপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ধানক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া নবজাতকের মা-বাবার সন্ধান পেয়েছে নেত্রকোনার কেন্দুয়া থানার পুলিশ। শিশুটিকে অমানবিকভাবে ফেলে রাখা ও নিষ্ঠুরতার দায়ে থানায় মামলা দায়েরের পর বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের এসআই শফিউল আলম বাদী হয়ে শিশুর মা, বাবা, দাদী, নানীকে আসামি করে মোট চারজনের বিরুদ্ধে ২০১৩ সালের শিশু আইনের ৭০ ধারায় মামলাটি রুজু হয়। শিশুর বাবা আল মোমেন (২৪) ও মা জান্নাত আক্তার শিলাকে (১৯) গ্রেফতার করে থানা হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ।

ওসি জানান, আরও দুই আসামি মোমেনের মা শারমিন আক্তার (৫০) ও শিলার মা শিল্পী আক্তারকে (৪০) গ্রেফতারের চেষ্টা চলছে। গত ৭ নভেম্বর শিশুটি জন্ম নিলে তারা শিশুটিকে ধানক্ষেতে ফেলে দেয়।

এর আগে গত জুলাই মাসের ২২ তারিখ গুগ গ্রামের মো. আব্দুল হকের ছেলে মোমেনের সাথে জালালপুর গ্রামের খোকন মিয়ার মেয়ের বিয়ে হয়। বিয়ের আগেই তাদের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

কিন্তু বিয়ের বয়স সাড়ে তিন মাস হতেই তারা বাবা-মা হয়ে পড়েন। লোকলজ্জায় জন্মের পরপরই শিশুটিকে হাসপাতাল থেকে বের করে ধানক্ষেতে ফেলে দেয়া হয়।
বিকালে আদমপুর এলাকায় খান এন্ড পন্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাধূলা করার সময় শিশুরা পাশের একটি ধানক্ষেত থেকে ওই নবজাতকটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সমাজ সেবার উদ্যোগে কর্তব্যরত চিকিৎকরা নবজাতকটিকে চিকিৎসা ও সেবা দিয়ে হাসপাতালেই রাখেন।

পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর শিশুটিকে দত্তক নিতে অনেকেই এগিয়ে আসেন। এদিকে এমন সামাজিক অপরাধ বন্ধে স্থানীয়রা সোচ্চার থাকায় পুলিশ হাসপাতালের রেজিষ্টার দেখে সেদিন কতজন সন্তান প্রসব করেছে এগুলো আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে মা-বাবার সন্ধান পায়। পরবর্তীতে সোমবার (১৫ নভেম্বর) রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের সাড়ে ৩ মাসেই সন্তানের জন্ম, নবজাতককে ধানক্ষেতে নিক্ষেপ

আপডেট সময় : ১২:২৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১