সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বাবুগঞ্জে মসজিদের ইমামককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করা মামলার আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে মসজিদের ইমামের হাত বিচ্ছিন্ন করা মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর জামে মসজিদে ৮/১০দিন আগে মোঃ বাবলু মাঝি মসজিদে থাকার জন্য ইমামের কাছে অনুরোধ করেন। কিন্তু ইমাম তাতে রাজি হয়নি। তাছাড়া ইমামের নামাজ পড়া নিয়েও বাবলু মাঝির নানা অভিযোগ ছিল। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে এশার নামাজের পরে মসজিদের ইমাম মাওলানা মোঃ ইয়াকুব আলী(৪৬)কে একই এলাকার মৃত.ফরিদ মাঝির ছেলে বাবলু মাঝি(২৮) দেশীয় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ইমামের একটি হাত বিচ্ছিন্ন করে ফেলে ও অন্য হাতের দুটি আঙ্গুল ফেলে দেয়।

গুরুতর অবস্থায় ইমামকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই ঢাকায় প্রেরন করা হয়।

বরিশাল জেলা পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার রাতেই অভিযান চালিয়ে বাবলু মাঝিকে নিজ এলাকার বাগান থেকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারক্তি অনুযায়ী কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়।

বাবলু মাঝি চট্রগ্রামের রাঙ্গুনিয়ার একটি মাদ্রাসা থেকে আলিম পাশ করেছেন। এঘটনায় ইমামের ভাই সেলিম বেপারী শনিবার সকালে মোঃ বাবলু মাঝিকে আসামি করে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন, যার নং-৪।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মাহাবুবুর রহমান বলেন, শুক্রবার এশার নামাজের পরে ইমামের হাত বিচ্ছিন্ন হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত মোঃ বাবলু মাঝিকে ওই এলাকার একটি বাগান থেকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারক্তি অনুযায়ী ইমামের হাত কেটে ফেলার দেশীয় ধারাল অস্ত্রটি খাল থেকে উদ্ধার করা হয়েছে। আসামিকে শনিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে মসজিদের ইমামককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করা মামলার আসামী গ্রেফতার

আপডেট সময় : ০২:২৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১