ঘোড়াঘাটে নৈশ্য কোচ থেকে ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার-২
- আপডেট সময় : ০৯:১৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ ১৮৯ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট(দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুর ঘোড়াঘাটে নৈশ্য কোচ থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মোঃ মাহাবুর আলম (৪৪ ও মোঃ রব্বানী (৩২) নামে ২ মাদক কারবারিকে গেফতার করেছে থানা পুলিশ।।বৃহস্পতিবার ১১ নভেম্বর দিবাগত রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঢাকাগামী নৈশ্য কোচ থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয় । গ্রেফতারকৃত মোঃ মাহাবুর আলম দিনাজপুরের চিলিরবন্দর উপজেলার চকমুসা-নন্দির দোলা গ্রামের মৃত-আঃ সামাদ এর ছেলে ও মোঃ রব্বানী একই গ্রামের মোঃ ইমান আলীর ছেলে । ঘোড়াঘাট থানার এস আই জিয়াউর রহমানের নেতৃত্বে এ এস আই রাজা মিয়া ও এ এস আই রাখিমুজ্জামান রানা সঙ্গীয় ফোর্সসহ দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার দামোদর পুর শৌলা সোনামুখি মোড়ে চেকপোস্টে স্থাপন করে ডিউটি করার সময় ঢাকাগামী নৈশ্য কোচ এসআর ট্রাভেলস নং- ব-১৪-৬৩৬৬ তল্লাশির সময় বিশেষ কায়দায় দুটি ট্রাভেল ব্যাগের মধ্যে রাখা ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে। এ সময় যাত্রী বেশী ২ মাদক কারবারিকে ফেনসিডিল বহনের দায়ে আটক করা হয়। অতঃপর মাদক কারবারি পালিয়ে যায়। পুলিশ জানায়, তারা দীর্ঘ দিন থেকে তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল ক্রয় করে নিজ এলাকা সহ বিভিন্ন পরিবহণের মাধ্যমে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে বলে পুলিশের কাছে শিকার করেছে।।ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির,পিপিএম (সেবা) বিষয়টি নিশ্চিত করে বলেন, নৈশ্য কোচে তল্লাশি চালানোর সময় ফেনসিডিল সহ দুই জন মাদক কারবারিকে আটক করা হয়। ১ জন পালিয়ে গেছে। পলাতক ও আটক ২ জন সহ ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।আটক আসামিদেরকে শুক্রবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ও পলাতক আসামিকে গ্রেফতারে জোর তৎপরতা চালানো হচ্ছে।


























