চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিদর্শন করলেন ডিসি, এবং পুলিশ সুপার
- আপডেট সময় : ০৩:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ ১২৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের কেন্দ্র সমূহে সরেজমিনে পরিদর্শন করলেন ডিসি মো:নজরুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার মো:জাহিদুল ইসলাম।
চুয়াডাঙ্গা জেলায় ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই জেলার দামুড়হুদা থানাধীন জুড়ানপুর ইউনিয়ন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন, দামুড়হুদা ইউনিয়ন, দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়ন এবং জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কেন্দ্র সমূহে সরেজমিনে পরিদর্শন করেন চুয়াডাঙ্গার ডিসি মো:নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো:জাহিদুল ইসলাম এবং দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার তাসলিমা আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল মোঃ মুন্না বিশ্বাস, দামুড়হুদা, দর্শনা ও জীবননগর থানার অফিসার ইনচার্জগণ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশ ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
নির্বাচনী ভোট কেন্দ্র সমূহ পরিদর্শন কালে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। চুয়াডাঙ্গা জেলা পুলিশ ইতোমধ্যে দামুড়হুদা ও জীবননগর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পর্যাপ্ত ডিবির চৌকস ঈগল-১ টিম, বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত রোবকাপ টিম, কুইক রিসপন্স টিম, ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, উপজেলা প্রশাসনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাব ,বিজিবি ও আনসার, অঙ্গিভুত আনসার সদস্যদের প্রতিটি ভোট কেন্দ্রে মোতায়েন করেছিলেন। চুয়াডাঙ্গা জেলায় ২য় দফার ইউনিয়ন পরিষদের ভোটদান শুরু হতে শেষ পযর্ন্ত কোন প্রকারের হিংসাত্মক ঘটনা ব্যতীত শেষ হয়।

























