সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

অব্যবহৃত ডেটা ফেরত দেবে সব অপারেটর: বিটিআরসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডেটা ফেরত পাবেন গ্রাহকরা। এছাড়া ইন্টারনেটে না থাকলেও চালানো যাবে ফেসবুক ও মেসেঞ্জার। সব মোবাইল কোম্পানি অব্যহৃত ডেটা ফেরত দেবে। তবে ইন্টারনেট ছাড়া ফেসবুক ও মেসেঞ্জার আপাতত গ্রামীণফোন গ্রাহকরাই চালাতে পারবেন

বুধবার (১০ অক্টোবর) মোবাইলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নতুন এসব নিয়মের কথা বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ জাগো নিউজকে জানিয়েছেন।

তিনি বলেন, নতুন এই নিয়ম আগামী বছরের ১ মার্চ থেকে কার্যকর হবে।

বিটিআরসি জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, কোনো গ্রাহকের ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে যাওয়ার পরও যদি সেখানে অব্যবহৃত ডেটা থেকে যায় এবং ওই গ্রাহক পরবর্তীতে যদি কোনো ডেটা প্যাক কেনেন, তাহলে নতুন কেনা ডেটার সঙ্গে আগের কেনা ডেটার অবশিষ্ট বা অব্যবহৃত অংশ যোগ হবে।

তিনি বলেন, এ ক্ষেত্রে গ্রাহকের আগের প্যাকেজ ও পরের প্যাকেজ একই হতে হবে, এমন কোনো শর্ত নেই। ভিন্ন ভিন্ন প্যাকেজ হলেও অব্যবহৃত ডাটা ফেরত পাওয়া যাবে।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানিয়েছে, টেক্সট-অনলি ফেসবুকের মাধ্যমে গ্রামীণফোনের গ্রাহকরা তাদের ইন্টারনেট শেষ হয়ে গেলেও পরবর্তী ব্যালেন্স টপআপ করার আগ পর্যন্ত ফেসবুক ও মেসেঞ্জারের টেক্সট-অনলি সংস্করণে কানেক্টেড থাকতে পারবেন। এছাড়া মোবাইল ওয়েব ও অ্যান্ড্রয়েড অ্যাপ ‘ডিসকভার’ গ্রামীণফোন গ্রাহকদের ১৫ মেগাবাইট ডেইলি ব্যালেন্সের মাধ্যমে কোনো ডাটা চার্জ ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করার সুযোগ করে দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অব্যবহৃত ডেটা ফেরত দেবে সব অপারেটর: বিটিআরসি

আপডেট সময় : ০১:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১