সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

বিসিকে মাসব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালে মাসব্যাপী উদ্যোক্তা মেলা-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) বিকাল ৫টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট জসীম উদ্দীন হায়দার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, চাকুরীর উপর নির্ভরশীল না হয়ে একজন উদ্যোক্তা হয়ে ওঠা সত্যিই প্রশংসার দাবিদার। বর্তমান সময়ে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে এই বাংলাদেশেও লাখো তরুণ-তরুনী এবং শিক্ষার্থী ভিন্ন ভিন্ন চিন্তাধারায় এক একজন সফল উদ্যোক্তা হয়ে উঠছে। যার ফলে সরকারি চাকরির উপর নির্ভরতা কমবে একই সাথে দেশের অর্থনীতির চাকাও আরো গতিশীল হবে।

বরিশালে এই প্রথম বৃহৎ উদ্যোক্তা মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তাদের এগিয়ে আসায় তাদেরকে সর্বদা সহযোগিতা ও শুভ কামনা অব্যাহত থাকবে বলেন তিনি।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস বরিশাল বিসিকের উপ-মহাব্যবস্থাপক মোঃ জালিস মাহমুদ, শিল্প নগরীর বিভিন্ন কলকারখানা মালিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাবৃন্দ, আগত দর্শনার্থী ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

বৃহৎ এ মেলায় উদ্যোক্তাগণ তাদের নিজেদের হাতে বানানো ও বানিজ্যিক বিভিন্ন রঙ্গের বাহারী পোষাক, ছোট শিশুদের উলের কাপড়, পাটের তৈরী সামগ্রী, মেয়েদের রুপচর্চার নানা-সামগ্রী, বাসায় বানানো কিন্তু অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে বিক্রি হয় এমন নানা স্বাদের খাবারের সমাহার যার মাঝে রয়েছে নানা স্বাদের আচার, দেশী-বিদেশী মেক-আপ সামগ্রী বিক্রয়ের স্টলসহ ৭৫টি স্টল স্থান পেয়েছে যা উদ্বোধনী দিনেই মানুষের পদচারণায় দিনব্যাপী মুখরিত ছিল। এছাড়া মেলায় আগত শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রাখা হয়েছে| সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন উদ্যোক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিসিকে মাসব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন

আপডেট সময় : ০১:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১