সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

১৫ নভেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা দেবে ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

আগামী ১৫ই নভেম্বর থেকে সীমিত আকারে ট্যুরিস্ট ভিসা দেয়া শুরু করবে ভারত। সাধারণত ১২০ দিনের জন্য ভিসা দেয়া হলেও আপাতত ৩০ দিনের ভিসা দেয়া হবে।

মঙ্গলবার সকালে সড়ক পথে নিজ দেশ ভারত ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

এসময় তিনি বলেন, আপাতত ৩০ দিনের জন্য সিঙ্গল এন্ট্রি ভিসা দেয়া হবে। করোনা সংক্রমণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় এখন শুধু বিমানে যাওয়া যাবে। পরবর্তীতে স্থল ও রেলপথের জন্যও ভিসা উন্মুক্ত করা হবে।

ভারতীয় হাইকমিশনার আরো বলেন, দু’দেশের সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে ভারত সরকার বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তুষ্ট বলেও জানান বিক্রম দোরাইস্বামী।

এসময় তিনি দুই দেশের সীমান্তে আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে জটিলতাসহ সীমান্তে বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন।

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে সমস্যা সম্পর্কে ভারতীয় হাইকমিশনার বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থ পরিশোধের জটিলতা থাকায় কাজ বন্ধ রয়েছে। তবে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

আখাউড়ায় তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার এবং থানার ওসি মিজানুর রহমান। ১০ মিনিট অবস্থান করার পর তিনি ভারত চলে যান। করোনা মহামারির কারণে দেড় বছর ধরে ভ্রমণ ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৫ নভেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা দেবে ভারত

আপডেট সময় : ০৫:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১