সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ইউপি নির্বাচন: পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হয়েছেন। শহরের মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকার গতকাল রোববার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাতেই শহরে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতা-কর্মীরা। গুলিবিদ্ধ শুভ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
যুবলীগের নেতা-কর্মীরা জানায়, সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিকের পক্ষে প্রচার শেষে রাতে শহরে ফিরছিলেন শুভসহ নেতা-কর্মীরা। পথে মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকার জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের লোকজন তাদের দিকে গুলি চালায়। এতে শুভ গুলিবিদ্ধ হলে নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে খুলনায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সাংবাদিকদের জানান, শংকরপাশা ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় শুভ নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউপি নির্বাচন: পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ

আপডেট সময় : ০৫:৪৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১