সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

আমতলী এসিল্যান্ডের বিরুদ্ধে নারী কর্মচারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: উপজেলা পরিষদে মজুরিভিত্তিক (মাস্টার রোল) নিয়োগ পাওয়া এক নারী কর্মচারীকে ধর্ষণচেষ্টা ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে বরগুনার আমতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. নাজমুল ইসলামের বিরুদ্ধে। ইতোমধ্যে এ ঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। এতে বলা হয়েছে, ভুক্তভোগীর স্বামী আমতলী উপজেলা পরিষদে মজুরিভিত্তিক নিয়োগ পেয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। তিনি মারা যাওয়ার পরে ২০১৬ সালে তার স্ত্রী ওই নারীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দৈনিক মজুরিভিত্তিক মালি পদে নিয়োগ দেয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, এ বছরের মার্চে নাজমুল ইসলাম আমতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন। একই বছরের জুলাইয়ে ইউএনও আসাদুজ্জামান বদলি হওয়ার তিন মাস পর নাজমুল ইসলাম আমতলী উপজেলার ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করেন।

ওই নারী অভিযোগ করেছেন, ইউএনওর দায়িত্বে থাকা এসিল্যান্ড নাজমুল ইসলাম কারণে-অকারণে তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে বাজে প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় প্রায়ই শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে যৌন হয়রানি করেন। পরে ওই নারীর ব্যবহৃত মুঠোফোন নম্বর সংগ্রহ করে দিনে-রাতে অন্তত ১০ থেকে ১৫ বার কল দিয়ে বিরক্ত করতেন। পরে বিষয়টি তিনি অফিসের অন্য কর্মকতা ও কর্মচারীদের অবহিত করেন।
অভিযোগে বলা হয়েছে, সদ্য যোগদান করা ইউএনও এ কে এম আবদুল্লাহ বিন রশীদ ছুটিতে থাকায় সহকারী কমিশার (ভূমি) নাজমুল ইসলাম বর্তমানে ইওএনওর দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নাজমুল অফিসে আসেন। তখন ভুক্তভোগী ওই নারী কর্মচারী উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর আ. সালামের রুমে বসে ছিলেন।

ওই নারী অভিযোগ করেন, এ সময় এসি ল্যান্ড নাজমুল সেখানে গিয়ে আ. সালামকে তার রুম থেকে বের হতে বলেন। সালাম রুম থেকে বের হয়ে সামনে দাঁড়িয়ে থাকেন। এ সময় এসি ল্যান্ড ওই নারী স্টাফকে সরকারি জমি পাইয়ে দেয়ার কথা বলে প্রকাশ্যে দুই হাত দিয়ে জড়িয়ে ধরেন। এ ছাড়া তিনি শরীরের স্পর্শকাতর জায়গাতেও হাত দেন। একপর্যায়ে ওই নারীর পোশাক ছিঁড়ে ধর্ষণের চেষ্টা চালান এসি ল্যান্ড। এ সময় দ্রুত হাত ছাড়িয়ে চিৎকার করে কক্ষ থেকে বের হয়ে যান ওই নারী কর্মচারী।

অভিযোগে বলা হয়েছে, অফিসে থাকা অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সেখানে এই ঘটনা প্রত্যক্ষ করেন। এ সময় ভিকটিমের চাকরি বাতিল ও মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়ার ভয় দেখিয়ে সহকারী কমিশনার (ভূমি) দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদের কয়েকজন কর্মচারী জানান, মজুরিভিত্তিক নিয়োগ পাওয়া ওই নারী কর্মচারীর সঙ্গে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) প্রকাশ্যে এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। এটি তারা ও পরিষদে সেবা নিতে আসা অনেকেই দেখেছেন।

ভুক্তভোগী ওই কর্মচারী বলেন, ‘আমি এ ঘটনার বিচার চেয়ে নির্বাহী অফিসার স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। নাজমুল ইসলাম আমাকে এখন বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম বলেন, ‘এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আমাকে হেয় করতে এটা করা হচ্ছে।’

সদ্য যোগ দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দল্লাহ বিন রশিদ বলেন, ‘আমি ছুটিতে রাজধানী ঢাকায় অবস্থান করছি। তবে ওই নারীর লিখিত অভিযোগের বিষয়টি আমি জেনেছি। অফিসে ফিরে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’

বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। প্রকৃত ঘটনা জেনে তদন্ত করে সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’ সূত্র: নিউজবাংলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমতলী এসিল্যান্ডের বিরুদ্ধে নারী কর্মচারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৫:৫৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১