সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

একটি নিরাপদ নগরী উপহার দিতে চাই- পুলিশ কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল মেট্টোপলিটনের কাউনিয়া থানা চত্বরে রবিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে “ওপেন হাউজ ডে ” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমপি’র পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার । অনুষ্ঠানের শুরুতে বিগত ওপেন হাউজ ডে’ তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসারগনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে একটি জবাবদিহিতামূলক বিবরণী (মিউনিট) আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।

অতঃপর, প্রধান অতিথি উপস্থিত ভুক্তভোগী জনগণের উত্থাপিত সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন ধরনের দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, প্রো-এ্যাক্টিভ পুলিশিং বাস্তবায়নের মাধ্যমে পুলিশ এখন পৌছে গিয়েছে জনগণের বাড়ি বাড়ি।

অপরাধ নিবারণে পুলিশের পাশাপাশি জনগণেরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন সুনাগরিক হিসেবে পুলিশের কাজে সহযোগিতা করা সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য। জনমুখী পুলিশিং বাস্তবায়নে আপনারাও আমাদের পার্টনার। তাই কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে আপনাদেরকে সম্পৃক্ত করে জনমুখি পুলিশিং বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

জনমুখী ও গনমুখী পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কর্মকান্ডে সক্রিয় থাকতে হবে। তবেই পুলিশ ও জনগণের পারস্পরিক অংশগ্রহনে একটি নিরাপদ নগরী গড়ে তোলা সম্ভব। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার-কাউনিয়া/এয়ারপাের্ট জোন, মােঃ রবিউল ইসলাম শামিম, সহকরী পুলিশ কমিশনার ডিবি স্পেশাল ক্রাইম মোঃ মেহেদী হাসান, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা আজিমুল করিমসহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একটি নিরাপদ নগরী উপহার দিতে চাই- পুলিশ কমিশনার

আপডেট সময় : ০৪:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১