দর্শনা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে মাদকদ্রব্য ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার-
- আপডেট সময় : ০৫:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১ ৯৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকস অফিসার ফোর্স এসআই(নিঃ) মাসুদ রানা, এএসআই(নিঃ) মোঃ মারুফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ ইদ্রিস আলী, সঙ্গীয় ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন কেরুজ মিলপাড়াস্থ কেরু এন্ড কোম্পানীর অভ্যন্তরে কেরু আমতলা জামে মসজিদ এর উত্তর পার্শ্বে তিন রাস্তার মোড়স্থ পাকা রাস্তার উপর হতে ইং-০৬/১১/২০২১ খ্রিঃ সময় ১২:০৫ ঘটিকার সময় ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মালামাল জব্দ করেন এবং জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন।
আসামীর নাম ও ঠিকানা
১। মোঃ নয়ন মন্ডল (২৭), পিতা-মৃত exআজাদ মন্ডল, মাতা-আন্না খাতুন, সাং-আজিমপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা
এবং পলাতক আসামি ২। মোঃ সোহেল @ মটু সোহেল (৩৫),পিতা-মৃত আব্দুল হালিম, সাং-শান্তিপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা
আসামীদের বিরুদ্ধে দর্শনা থানার নিয়মিত মামলা নং-০৬, তাং-০৭/১১/২০২১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ক্রমিক নং-১০(ক)/৪১ রুজু করা হয়।


























