সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীতে মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে হত্যা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স: পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে মাসুদ ব্যাপারী (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ নভেম্বর) সকালে বড় বিঘাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গনি সিকদারের বাড়ির কাছের রাস্তার পাশে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত ওই যুবক ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফ ব্যাপারীর ছেলে। শুক্রবার রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
পটুয়াখালী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।


























